বাংলাদেশকে ভালোবাসি কিন্তু রাজ্য আগে : মমতা

বাংলাদেশকে ভালোবাসি কিন্তু রাজ্য আগে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক ● বাংলাদেশকে অনেক ভালোবাসি কিন্তু সবার আগে রাজ্যের স্বার্থ দেখতে হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার কুচবিহারে রাজ্য প্রশাসনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশকে অনেক ভালোবাসে। কিন্তু রাজ্যের মানুষের স্বার্থ আগে দেখতে হবে। আমরা এরআগেও ফারাক্কার পানি নিয়ে প্রতিবেশীকে সহায়তা করেছি। মমতা জানান, এরইমধ্যে তোরসা ও মানসীর পানি বণ্টনে বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি এ প্রস্তাব এগিয়ে নেয়ার আহ্বান জানান। এরআগে কয়েক দফায় ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তির উদ্যোগ ভেস্তে যায়। চুক্তি না হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার বক্তব্য বাংলাদেশকে তিস্তা নদীর পানি দিলে পশ্চিমবঙ্গের ভাগে কম পড়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *