বাংলাদেশকে মোটা অংকের ঋণ দিতে চায় দ. কোরিয়া

বাংলাদেশকে মোটা অংকের ঋণ দিতে চায় দ. কোরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মহামারির আঘাত কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার অংশ হিসেবে স্বল্প সুদে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে চায় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫৬ কোটি টাকা। কয়েকটি দাতা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে একটি প্রকল্পে এই অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সোমবার (১৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়া-ভিত্তিক ইংরেজি দৈনিক দ্য কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়েছে, কোরীয় অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল, ইডিসিএফ, বাংলাদেশের ৭০ কোটি ডলারের, প্রায় ৬ হাজার কোটি টাকা, একটি প্রকল্প বাস্তবায়নে স্বল্প সুদে ১০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব দেবে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের ওই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি দিচ্ছে ২৫০ মিলিয়ন ডলার। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি দেবে ২৫০ মিলিয়ন ডলার। এ ছাড়া ১০ কোটি ডলার দিচ্ছে ওপেকের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল। অবশ্য প্রকল্পটা কী— প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *