‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক’

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাংক’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তৃণমূল কংগ্রেসকে আক্রমণ বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটই নির্বাচনে জেতেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বোমের কারখানা খোলা হচ্ছে। বিজেপিকে সুযোগ দিন, মোদীর নেতৃত্বে সোনার দেশ নির্মাণ হবে।

কাঁথির জনসভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরিই তৃণমূলের ভোট ব্যাংক। অনুপ্রবেশকারীদের ছাড়া বাংলায় বিজেপি ছাড়া আর কেউ সরকার গড়তে পারবে না। একবার সরকার পরিবর্তন করুন। দুর্নীতির টাকা ফিরিয়ে দেব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ আনেন বিজেপি সভাপতি। বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নাম বদলে হচ্ছে কন্যাশ্রী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে। ২ টাকা কিলো দরে চাল মোদী সরকার দেয়। আর নাম হয় মুখ্যমন্ত্রীর দলের। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে উন্নয়নের কাজে ৮ লাখ কোটি টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে কী হয়েছে কেউ জানে না।

নাগরিকত্ব সংশোধন বিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমর্থন করবেন কিনা সভা থেকে তা জানতে চান অমিত শাহ। তিনি বলেন বাংলায় অনুপ্রবেশকারীদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু উদ্বাস্তুদের জন্য কোনও ব্যবস্থা করা হয় না।

জনসভা থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ করেন অমিত। বিজেপি সভাপতি বলেন, ১০ বছরের সরকার ২ জন জি ( রাহুল এবং সোনিয়া গান্ধী)র উপস্থিতিতে ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এখন নতুন জি (প্রিয়াঙ্কা গান্ধী) এসেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *