বাংলাদেশে ৩৫০টি ভারী ট্রাক রফতানি করবে আইচার; বিআরটিসির সঙ্গে চুক্তি

বাংলাদেশে ৩৫০টি ভারী ট্রাক রফতানি করবে আইচার; বিআরটিসির সঙ্গে চুক্তি

পাথেয় ডেস্ক : আইচার বাংলাদেশে ৩৫০টি ভারী ট্রাক রফতানি করবে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠান আইচার বাংলাদেশে ভারী ট্রাক রফতানি করার একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুসারে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে ৩৫০টি আইচার ২০.১৬ ভারী ট্রাক রফতানি করবে আইচার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাণিজ্যিক পরিবহনে আধুনিকতার ছোঁয়া আনতে এই ট্রাক আমদানি করছে বাংলাদেশ। আগামী আট মাসের মধ্যে বাংলাদেশে এই ট্রাকগুলো রফতানি করবে আইচার।

আইচারের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট এসএস গিল বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে বাণিজ্যিক পরিবহনে বিপ্লব এসেছে। বাংলাদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বাজার। দেশটিতে আধুনিক বাণিজ্যিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে।’

এসএস গিল আরও জানান, বাংলাদেশে ইতোমধ্যে আইচার ট্রাক ও বাস আধুনিক পরিবহনের নতুন সংজ্ঞা তৈরি করেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গাড়ি রফতানির পর আইচার গাড়ির যন্ত্রাংশ বিক্রিতে মনোনিবেশ করবে। বাংলাদেশে বর্তমানে আইচারের ২২০টি রিটেল পয়েন্ট ও ২৯টি সার্ভিস পয়েন্ট রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *