নাঈম ইসলাম : আলেম জনতা ঐক্য করি, আলোকিত সমাজ গড়ি- এই স্লোগান নিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ চষে বেড়াচ্ছেন আবহমান বাংলার রাজপথ থেকে গলিপথ, গলিপথ থেকে আলপথ। তারই ধারাবাহিকতায় ৯ ও ১০ এপ্রিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সফর ও বৃহত্তর খুলনায় প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন জেলায় বাংলাদেশ জমিয়তের কমিটি পূনর্গঠন সম্পন্ন হয়েছে। ৯ এপ্রিল খুলনা মহানগরীর জিরো পয়েন্ট বায়তুস সাআদাহ মসজিদে অনুষ্ঠিত হয় জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা এবং খুলনা বিভাগের কমিটি পুনর্গঠন।
এতে অংশগ্রহণ করেন খুলনার নেতৃস্থানীয় ওলামা মাশায়েখবৃন্দ । প্রশিক্ষণকর্মশালায় আগত ওলামায়ে কেরাম বলেন বাংলাদেশে উলামায়ে দেওবন্দের দর্শন ছড়িয়ে দেওয়া এবং সমাজে উলামায় কেরামের মর্যাদা ও নেতৃত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ জমিয়তুল উলামা এখন মানুষের আস্থার প্রতীক।
খুলনা দারুল উলুমের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসীরুদ্দীন কাসেমী বলেন , বাংলাদেশের কওমি মাদরাসা নিয়ে বিভিন্ন মহল যখনই কোন হীন চক্রান্ত করেছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আলোর মশাল হাতে এগিয়ে এসেছেন জাতিকে উদ্ধারের জন্য।
খুলনার প্রাচীনতম জাকারিয়া মাদরাসার মুহতামিম বলেন রাজনৈতিক সংগঠন দিয়ে কখনো ইসলামের তেমন কোন উপকার সম্ভব নয় বাংলাদেশ জমিয়তুল উলামার মত অরাজনৈতিক সংগঠন দিয়েই জাতির উপকার বেশি।
এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, জমিয়ত আকাবিরের আমানত। আমরা আকাবিরের এই মেহনতের চর্চাকে এ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসেছি।
খুলনায় আকাবিরে দেওবন্দের এ কাজকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে মাওলানা কাসেমী বলেন, জমিয়ত ছোট্ট সংগঠন কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধের আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের নেতৃত্বে এ দেশে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী ও ঢাকা মহানগরীর সেক্রটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্রাহ কাসেমী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মিসবাহ উদ্দীন।
সব মত ও পথের উলামায়ে কেরামের স্বরব উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে কর্মশালা। সবশেষে খুলনা জেলা ও জেলার সকল থানার এবং খুলনা বিভাগের আটটি জেলার পূনর্গঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার সাংঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আব্দু রহিম কাসেমী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফী ও ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ফরিদপুর সফর
৮ তারিখ ফরিদপুরের ভাঙা বিশ্বরোড মাদরাসায় সফর করেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ওলামায়ে কেরামের উদ্যেশে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাগেরহাট সফর
১০ তারিখ মঙ্গলবার খানজাহান আলী রহঃ এর পুণ্যভূমি বাগেরহাটের ঐতিহ্যবাহী সরুই মাদরাসা ও জামিয়াতুস সাহাবা মাদরাসায় সফর ও উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেন জমিয়ত নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত উলামায়ে কেরামের সামনে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী।
বিকেলে ফকিরহাট উপজেলা বাজার মসজিদে সাধারণ জনতার উদ্যেশে বয়ান পেশ করেন জমিয়ত নেতৃবৃন্দ।
সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার থানা মসজিদে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও মুসল্লিদের সামনে আলোচনা পেশ করেন জমিয়তের সাঙ্গঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী ও জমিয়তের মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী।


