পাথেয় রিপোর্ট : বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৭ মে) থেকে রোজা। রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (৬ মে) এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সাহ্রি খাবেন।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে আজ এ কথা জানানো হয়। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।
প্রসঙ্গত, চাঁদ দেখলে সাধারণত কী দুআ পড়তে হয়। হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)


