পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন মক্কার মসজিদুল হারাম ইনস্টিটিউটের ৮০ শিক্ষার্থী। তাঁরা প্রতিদিন তিন ঘণ্টা করে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন শিক্ষার্থীরা। করোনা মহামারির কারণে অস্থায়ী নিষেধাজ্ঞার পর গত বুধবার সন্ধ্যা থেকে বহিরাগত বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পান।
পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইস মুসল্লিদের অভিনন্দন জানান।
মুসল্লিরা গত রবিবার সৌদি আরবে পৌঁছান। তিন দিনের পর্যবেক্ষণ ও স্বেচ্ছা আইসোলেশন শেষে তাঁরা ওমরাহে অংশগ্রহণ করেন। কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দায় প্রথম ওমরাহ যাত্রী হিসেবে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মুসল্লিরা অবতরণ করেন।
সূত্র : আরব নিউজ


