বাতিঘরের সলিল সমাধি!

বাতিঘরের সলিল সমাধি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যা প্রবলভাবে হামলে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নূরুদ্দিন মাদবরেরকান্দি এলাকার এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বন্দরখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইসমাইল বলেন, ‘গতকাল বুধবার রাত ১১টার দিকে স্কুল ভবন থেকে হঠাৎ একটি আওয়াজ আসে। সেখানে নৌকাযোগে গেলে, স্কুল ভবনের মাঝখানে ফাটল দেখা যায় এবং ভবনটি হেলে পড়ে।’

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘স্কুল ভবনটি ঝুঁকির মধ্যে ছিল। তবে, বিভিন্ন কারণে স্কুলটি সেখান থেকে সরানো হয়নি। পদ্মা নদীর তীব্র স্রোতের জন্য ভবনটি ভেঙে পড়েছে।’

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘ওই এলাকায় নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেছি। কিন্তু, পদ্মার তীব্র স্রোতে সবকিছু ভেসে গেছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি চরাঞ্চলের বাতিঘর। চরের ছোট ছোট প্রায় ২৪ টি গ্রামের ছেলে-মেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে। ২৪টি গ্রামের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিদ্যালয়ের কারণেই চরের ওই সকল গ্রামে পৌঁছে গেছে শিক্ষা। এটিই ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন, বহুতল ভবন ও আধুনিক সুবিধা সম্বলিত উচ্চ বিদ্যালয়।

ভবনটি ২০০৯ সালে নির্মিত হয়। তাদের বেশিরভাগই পদ্মার চরের। ভবনটি যখন তৈরি হয়, তখন পদ্মা নদী থেকে বিদ্যালয়টির দূরত্ব ছিল চার কিলোমিটার।

এ ছাড়াও, বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ও একটি বাজার পদ্মার ভাঙনের হুমকিতে আছে বলে স্থানীয়রা জানায়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *