বাদ জুমআ শুরু চরমোনাই মাহফিল

বাদ জুমআ শুরু চরমোনাই মাহফিল

বাদ জুমআ শুরু চরমোনাই মাহফিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে জামেয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাইয়ে ৩ দিনব্যাপী বার্ষিক (অগ্রহায়ন) মাহফিল শুরু বাদ জুমা। বাদ জুমআ চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রমের শুভ সূচনা করবেন। আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বার্ষিক মাহফিল।

বাদ জুমআ মাহফিল শুরু হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগন ধারাবাহিকভাবে ৩ দিনব্যাপী এ মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

আয়োজক কমিটি সূত্র জানায়, ইতিমধ্যে সারাদেশ থেকে আগত মুসল্লিদের পদচারনায় মুখরিত ময়দান। ময়দানের তিন চতুর্থাংশ পরিপূর্ণ।

মহামারি করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য ১ লাখ মাস্ক রাখা হয়েছে। মাহফিল এলাকার বিভিন্ন স্থানে মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার। আরও রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।

আয়োজক কমিটি আরও জানায়, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসার মূল মাঠসহ অতিরিক্ত একটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর ব্যবস্থা।

মাহফিলে আগত মুসল্লিদের অজু ও গোসলের জন্য একাধিক পুকুর ও ৯টি গভীর নলকূপ ব্যবস্থার পাশাপাশি হাজারেরও বেশি পানির কল বসানো হয়েছে।

আগত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করে দুই জন এমবিবিএস ডাক্তার ও শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এছাড়াও থাকবে আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক ছাড়াও র‌্যাব-পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *