পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে একটি মহাসড়কে যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বাসের ৪২ যাত্রী নিহত ও আরো অনেকে আহত হয়েছে বলে জানা যায়।
হাসপাতালে ভর্তি হওয়া আহতরা জানান, অন্ধকার নামার পর পর কন্ডাক্টর লাইট জ্বালানোর আগে পুরো বাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে যায়। আলো জ্বালানো হলে বাসে আগুন ধরে যায়।
শুক্রবার জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সীমান্তের কাছে একটি মহাসড়কে এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
খবরে বলা হয়, জিভিস্বাবানে থেকে বাইতব্রিজে যাওয়ার পথে ফিলাবুসি টউনে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, ‘এই মুহূর্তে আমরা জানি ৪২ জনের বেশি মানুষ মারা গেছেন। ‘ তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দেশটির সরকারি পত্রিকা বলছে, এক যাত্রীর সঙ্গে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নিহত ছাড়াও অনেকে আহত হয়েছে। পুড়ে যাওয়া গাড়িটির ছবি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন।
এদিকে কিছুদিন আগে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের উপরে ‘অনাস্থা’ এনে তারই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। এই খবর প্রকাশ করেছে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
দেশটির হেরাল্ড নিউজ পেপারের সংবাদ অনুযায়ী, দেশটির দশটি আঞ্চলিক শাখা থেকেই মি. মুগাবেকে পদত্যাগের জন্য ডাক দেয়া হয়েছে। দেশটির রাজধানী হারারেতে একটি বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। সেনা সমর্থনেই এই সমাবেশ হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই বিক্ষোভের আগেই জানু-এফ পার্টির আঞ্চলিক শাখাগুলো তাকে পদত্যাগের জন্য এই ডাক দেয়া হলো। দেশটির উদারপন্থীরাও তাকে পদত্যাগের আহবান জানিয়েছে।
সেনারা জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেবার পর থেকে মি. মুগাবে গৃহবন্দী আছেন যদিও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেনারা দেশটির নিয়ন্ত্রণ নেবার পর শুক্রবার প্রথমবারের মতো তাকে জনসম্মুখে দেয়া যায়। সে সময় তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়।


