বাহরাইন-ইসরায়েল বৈধ সম্পর্ক সম্ভব নয়!

বাহরাইন-ইসরায়েল বৈধ সম্পর্ক সম্ভব নয়!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাহরাইনের সরকার বিরোধী দল আল বিফাক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক গড়ার আইনি বৈধতা নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েলের সঙ্গে বাহরাইনের স্বাভাবিক সম্পর্কের ঘোষণার পর একথা বলে বাহরাইনের বৃহত্তম বিরোধী দল আল বিফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি।

বাহরাইনের বিরোধী দলটি এক টুইট বার্তায় বলে, ‘অবৈধভাবে দুটি দলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হয় না। তাই ইহুদিবাদি ও দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনের বৈধতা বাহরাইন সরকারের নেই।’

বাহরাইনের স্বাভাবিক সম্পর্ককে রিরোধী দলটি আরো বলে, বাহরাইন সরকার ইসলাম, আরব রীতি ও জাতীয় স্বার্থ থেকে বেরিয়ে পড়েছে।’

বাহরাইনে সংখ্যাগরিষ্ঠ শিয়া হওয়ার পরও সংখ্যালঘু সুন্নিরা দেশটি শাসন করে। শিয়াদের প্রতিনিধিত্বকারী বিরোধী দল আল বিফাক ইসলামিক সোসাইটি সরকারের কর্তৃক নিষিদ্ধ। তবুও দলটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাই বাহরাইনের অধিকাংশ জনতা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের তীব্র প্রতিবাদ জানায়। তাছাড়ার বাহরাইনের এ সম্পর্ককে ফিলিস্তিনের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করে এক টুইট বার্তায় স্বাভাবিক সম্পর্কের ঘোষনা দেন। এরপর এক যৌথ বিবৃতিতে তিন রাষ্ট্রপ্রধান জানান, ‘ইসরায়েল ও বাহরাইন দুই দেশের মধ্যে পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মতি জ্ঞাপন করেছে।’

এর আগে গত ১৩ আগস্ট উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে। ইতিপূর্বে মধ্যপ্রাচ্যে কেবলমাত্র মিশর ও জর্দানের সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক ছিল।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *