বিএসএফের গুলিতে সীমান্তে ফের বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে সীমান্তে ফের বাংলাদেশি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মোঃ খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

২২ ডিসেম্বর রাত ১০ টার দিকে ভারত-বাংলাদেশ (পিলার নং-১১২৪-৫-এস) নো-ম্যানস ল্যান্ড অংশে এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ খায়রুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষাকারী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ এর টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। ঘটনাস্থল থেকে সঙ্গীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাকে উদ্বার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশী সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক বলেন, আমাদের কমান্ডিং অফিসার ঘটনাস্থলে আসছেন। লাশ কোথায় আছে এখনো আমরা তা জানিনা। উনি আসলে বিস্তারিত বলতে পারবো।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বলেন, আমরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে খবর পেয়েছি। নিহতের আত্মীয় স্বজন বলছেন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। তবে আমরা বিস্তারিত জানি না কার গুলিতে আসলে নিহত হয়েছে। আমরা বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারবো।

ল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *