বিজেপি প্রার্থীর এ কেমন ভোট প্রচার!

বিজেপি প্রার্থীর এ কেমন ভোট প্রচার!

পাথেয় রিপোর্ট : এক ব্যক্তিকে হনুমান সাজিয়ে তাকে গাড়ির সামনে বসিয়ে ‘অভিনব’ প্রচার চালিয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির এক প্রার্থী। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এই রোড শো করা হয়। প্রচারের সময় প্রার্থীর গাড়ির সামনে বসা হনুমান সাজা ব্যাক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে লাল প্যান্ট, লাল মোজা পরিয়ে ও মুখে লাল রঙ করে হনুমান সাজানো হয়েছে। তার মাথায় রয়েছে মুকুট ও হাতে গদা। পায়ে ঘুঙুর পরা। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই রোড শো বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন উচ্ছ্বসিত দিলীপ ঘোষ। রানাঘাটে শক্ত লড়াই হতে চলেছে। এ কেন্দ্র থেকে নিহত কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল।

দেওয়াল লেখার পরেও বদল হয় রানাঘাটের বিজেপি প্রার্থী। মনোনয় ঘিরে জটিলতার জেরে প্রার্থী করা হয় নদিয়া দক্ষিণের বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে। উল্লেখ্য, প্রথমে প্রার্থী করা হয়েছিল পেশায় সরকারি চিকিৎসক মুকুটমণি অধিকারীকে। কিন্তু তার ইস্তফাপত্র গৃহীত না হওয়ায়, মনোনয়নপত্র নাকচ করে দেয় কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *