বিরোধী দলগুলোকে নির্মূল করতে চাইছে শাসকগোষ্ঠী : মির্জা ফখরুল

বিরোধী দলগুলোকে নির্মূল করতে চাইছে শাসকগোষ্ঠী : মির্জা ফখরুল

পাথেয় রিপোরট : বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জনবিচ্ছিন্ন’ আওয়ামী সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলার মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই তার জামিন বাতিল করে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি মহাসচিব অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সব মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *