বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন দিনের সফরে শনিবার রাজধানী ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য নিয়োগ পাওয়া নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় সূত্রে জানা যায়, আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করবেন রাইজার।

একই সঙ্গে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত শুক্রবার বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন রাইজার।

ঢাকায় আসার আগে রাইজার বলেন, ‘আমি বাংলাদেশ সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে সহায়ক হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *