বিশ্বে এক দিনে করোনায় আরও ৫ হাজার ৬৭৫ জনের মৃত্যু

বিশ্বে এক দিনে করোনায় আরও ৫ হাজার ৬৭৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ হাজার ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ লাখ ৯৭ হাজার মানুষ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) করোনাভাইরাসের বিশ্বব্যাপী তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সুত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ২৩ কোটি। এ পর্যন্ত মারা গেছেন ৪৭ লাখের বেশি মানুষ। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৪ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৫১ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৮৮১ জন। এদের মধ্যে ১৪০৩ জনের অবস্থা গুরুতর।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *