বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি দুই লাখ সাত হাজার একশ ৫৫ জন এবং মারা গেছে ১৭ লাখ ৫৭ হাজার ছয়শ ৪০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৬৪ লাখ ৭১ হাজার তিনশ ৯৪ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৯ লাখ ৭৮ হাজার একশ ২১ জন।

বিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক পাঁচ শতাংশের অবস্থা গুরুতর এবং বাকি ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র; এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *