বিশ্বে করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের। মঙ্গলবার (১২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৭০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন এবং মৃত ১৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত ১৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৩ হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৯১৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৯ জন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *