পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেলো। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ২০৬ জনের।
শনিবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।
চীনের উহান থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে গেছে এ করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ৩১ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ৮৯৩ জন।
সবচেয়ে বেশি প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে মারা গেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রায় ২ লাখ ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।


