বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন এবং মারা গেছে ৩৭ লাখ ছয় হাজার ২৯৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯০ হাজার ৭২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন এবং মারা গেছে ছয় লাখ ১১ হাজার ২০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ৩৮ হাজার ১৩ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১ জন এবং মারা গেছে চার লাখ ৬৭ হাজার ৭০৬ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *