বিশ্বে ৬ কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বে ৬ কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৬২১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৯৩৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬৫ হাজার ৮৯৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ২১ হাজার ৯৯৮ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৭০ হাজার ১৭৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *