বুয়েটে ছাত্র রাজনীতি ফেরত চায় ছাত্রলীগ

বুয়েটে ছাত্র রাজনীতি ফেরত চায় ছাত্রলীগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের ব্যানারে সভার বিরোধিতার প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ দাবিতে আন্দোলনকারীরা শিবিরকর্মী অভিযোগ করে সেখানে আবারও ছাত্র রাজনীতি চালুর দাবি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

রবিবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। এ কর্মসূচির আয়োজন করে ঢাবি ছাত্রলীগ।

আল নাহিয়ান খান জয় বলেন, “আমি বুয়েট প্রশাসনকে পুনর্বিবেচনা করতে বলব। ক্যাম্পাসে আবার রাজনীতি শুরু করে আমরা বিশ্ববিদ্যালয়কে জঙ্গিমুক্ত করব।”

বুয়েট প্রশাসনের দিকে ইঙ্গিত করে ছাত্রলীগ সভাপতি বলেন, “প্রশাসন নিজেরাও ক্যাম্পাসকে জঙ্গিমুক্ত করতে পারবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বুয়েটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা। এদিকে, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *