বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার ঝালকাঠিতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ থেকে রক্ষা পেতে জেলার নলছিটি উপজেলায় ‘এস্তেস্কার’ (বৃষ্টি প্রার্থনা) নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নলছিটি শহরের সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকার মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দীন।

আরও পড়ুন: জার্মানিতে মুসলিমদের সংখ্যা এখন ৫৫ লাখ

নামাজে অংশগ্রহণকারীরা জানান, বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *