বেগমগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বেগমগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পাথেয় রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) দুপুর ২টার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার দরবেশপুুর গ্রামের ওমর ফারুকের ছেলে শাকিব হোসেন (২০)। নিহত দুই নারীর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুরে চৌমুহনী চৌরাস্তা থেকে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সোনাপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথে বাসটি মাইজদী-চৌরাস্তা সড়কের একলাশপুর রশিদ কোম্পানির বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শাকিব ও অজ্ঞাত দুই নারী ঘটনাস্থলে মারা যান। এছাড়া অটোরিকশার চালক মাসুদ আলম গুরুতর আহত হন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা রয়েছে। গাড়ি দু’টি আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *