বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র ফল প্রকাশ

বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র ফল প্রকাশ

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি./২০১৯ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবূ ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বেফাকের সহসভাপতি মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমীন, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, অর্থ সচিব মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ ও মুহাম্মদ রফিকুল হকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মাদরাসা থেকে আগত মুহতামিম ও সাংবাদিকগণ।

৪২তম কেন্দ্রীয় পরীক্ষায় গড়ে পাশের হার ৭৭.৯৬%। ছাত্রদের পাশের হার ৮৩.২৭%। ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। পরীক্ষায় তাকমীল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন। প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com তে পাওয়া যাবে।

স্তরভিত্তিক পাশের হার : ফযীলত (স্নাতক) বালক ৮৬.৯১% বালিকা ৮১.৭২%। সানাবিয়া ‘উলইয়া (উচ্চ মাধ্যমিক) বালক ৭২.৭৪% এবং বালিকা ৫৬.২৫%। মুতাওয়াসসিতাহ (নিম্ম মাধ্যমিক) বালক ৮৯.৭৭% বালিকা ৭৫.১৭%। ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) বালক ৭৫.৬৬% বালিকা ৬৭.০৫%। এছাড়া তাহফীজুল কুরআন ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% এবং ৮৮.০০%।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *