বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার : গভর্নর

বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার : গভর্নর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ এখন ২৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

তিনি বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।

বুধবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আইএমএফের প্রতিনিধি দল বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে শেষ সভা করে।

সভা শেষে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, আইএমএফ বাংলাদেশের রিজার্ভের পরিমাণ গ্রসে নয়, নেটে দেখাতে বলেছে। এতে আমাদের কোনও আপত্তি নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *