পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি শ্রীলঙ্কার সড়ক ও উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী কবির হাশিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার প্রচেষ্টায় নিজেদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে মুসলমানদের। সম্প্রদায়ের ভেতরের রীতিনীতি থেকে শুরু করে জীবনযাপন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়া, ধর্ম পালন এমনকি পোশাকেও শ্রীলঙ্কার নাগরিকের চিহ্ন থাকা ভালো।
তবে ইস্টার সানডের দিন ভয়াবহ বোমা হামলার পর মুসলমানদের ব্যাপারে ব্যাপক সমালোচনা হয়েছে। সে ব্যাপারে মন্ত্রী কবির হাশিম বলেন, যারা বোমা হামলা চালায়, মানুষ হত্যা করে; তারা মুসলমান কিংবা ইসলামের প্রতিনিধিত্ব করে না। তিনি বলেন, তবে আমাদের একটি অংশ যদি আরবদের মতো করে জীবনযাপন করে, শিক্ষা নেয়, তাহলে তো বিভাজন তৈরি হবে। আমরা যে একই জাতি ছিলাম, এটা বোঝা দুষ্কর হয়ে যাবে।
আরেকজন সাবেক মন্ত্রী ফেরিয়াল আশরাফ বলেন, যদিও আমরা আগে এই পোশাকি পার্থক্যের দিকে যথেষ্ট মনোযোগ দিতে চাইনি। তবে এ ব্যাপারে অবস্থান পরিষ্কার করা দরকার। কারণ, এই পার্থক্য আমাদের ভাগ করে ফেলবে।


