ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে লাশ উদ্ধার হওয়ার পরেই একে একে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসছেন উদ্ধার কর্মীরা। আহত-নিহতদের দেখতে ও খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় জেলার বিজয় নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি জেলা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *