ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ব্রুনাইয়ের সুলতানকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন। রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ব্রুনাইয়ের সুলতানকে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এ আমগুলো ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *