ভারতে কবরস্থানের জন্য হিন্দু পরিবারের জমি দান

ভারতে কবরস্থানের জন্য হিন্দু পরিবারের জমি দান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের আসাম রাজ্যের মুসলিম সম্প্রদায়েকে জমি দান করে সম্প্রীতির অনন্য নজির গড়লেন এক হিন্দু পরিবার। পুরনো কবরস্থানের আয়তন বাড়ানোর জন্য প্রয়োজন ছিল জমির। তাই শূন্য দশমিক ৮৪ একর জমি দান করলেন এই হিন্দু পরিবার।

পুরনো কবরস্থানের পাশে স্থানীয় গোরেহাগা গ্রামের প্রয়াত বাসিন্দা করুণাকান্ত ভুঁইয়ার পরিবারের জমি ছিলো। মুসলমন সম্প্রদায়ের প্রয়োজেনে তাঁদের জমি দান করেন পরিবারটি। গত ৪ মে নাহার পুখুরিয়া কবরস্থান কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে জমিদানের প্রক্রিয়া সম্পূর্ণ করেন ভুঁইয়া পরিবারের সদস্যরা। তাঁদের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য কমিটির পক্ষ থেকে ওই পরিবারকে সংবর্ধনা জানানো হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই অভিনব পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কবরস্থান কমিটির চেয়ারম্যান হামিদুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *