ভাষা আন্দোলন ছিল মুক্তির প্রেরণা ও শক্তি

ভাষা আন্দোলন ছিল মুক্তির প্রেরণা ও শক্তি

ভাষা আন্দোলন ছিল মুক্তির প্রেরণা ও শক্তি

মা ন জু ম  উ মা য়ে র

বাহান্ন’র ভাষা আন্দোলন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অমিত শক্তি। এ প্রেরণা ও শক্তিকে বলিয়ান হয়ে জাতি প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিজয়ী হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলছে তাতেও রয়েছে মহান ভাষা আন্দোলনের শাশ্বত চেতনা। এখন দেশের নতুন প্রজন্ম ভাষা আন্দোলন সম্পর্কে বেশি কিছু জানে না। তাই নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবীত করা আমাদের দায়িত্ব।

সাতচল্লিশের দেশ ভাগের পর পাকিস্তানের অবাঙালি শাসকগোষ্ঠী সবচেয়ে বড় আঘাত করে পূর্ব বাংলার কোটি মানুষের মুখের ভাষা বাংলার উপর। শাশ্বত বাংলার চিরায়ত সংস্কৃতির ধারার উপর ষড়যন্ত্র ও আঘাত চালাতেই থাকে। কিন্তু বাহান্নর সাহস এবং শক্তি বারবারই রুখে দেয় তাদের এই হীন প্রচেষ্টা। তাই আমরা দেখতে পাই, যখন রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনে শাসকগোষ্ঠীর বাধা আসে তখন সম্প্রীতির চিরায়ত বন্ধন দৃঢ় হয়। বাহান্ন সেখানে শক্তি ও সাহস যোগায়।
৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থানের সাফল্যের পেছনে রয়েছে বাহান্ন’র প্রেরণা। সর্বোপরি ৭১-এর মহান মুক্তিযুদ্ধও বাহান্নরই ভাষা আন্দোলনের সফল পরিণতি। একাত্তরে এদেশের আপামর জনসাধারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অর্জন করে হাজার বছরের বাঙালির কাঙ্খিত স্বাধীনতা।

একুশ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব এখন আমার বাহান্নকে চেনে, একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানে এবং ভাষার জন্য বুকের রক্ত ঢালার বিরল ঘটনাকে শ্রদ্ধা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরে এসেও বাংলাভাষা বাঙালির শত শত বছরের সংস্কৃতি রাহুমুক্ত হয়নি। পাকিস্তানি শাসকদের প্রেতাত্মারা আজও ষড়যন্ত্র করে প্রিয় মাতৃভাষার বিরুদ্ধে এবং সম্প্রীতির বাংলাদেশকে নখের আচড়ে রক্তাক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়, মানুষে মানুষের মাঝে চাপিয়ে দিতে চায় অদ্ভুত বিজাতীয় সংস্কৃতি। এখন প্রয়োজন, মহান মুক্তিযুদ্ধের চেতনার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে হাজারো বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে চিহ্নিত শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে¡ বাংলাদেশে নব জাগরণের সৃষ্টি হয়েছে। এই জাগরণ আরও সুসংহত হয়েছে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্খার প্রতীক দেশরত্ম শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে। এখন এই ভাষা আন্দোলনের মাসে আমাদের দৃঢ় অঙ্গীকার হোক, প্রত্যয় হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সফল করবোই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *