পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধাপে ধাপে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে। এবার বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ রোহিঙ্গাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (০৩ মার্চ) সকাল ১০টার দিকে পঞ্চম ধাপের প্রথম যাত্রায় দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় জাহাজগুলো। এর আগে সকাল ৭টা থেকে রোহিঙ্গারা জাহাজে ওঠা শুরু করেন।
আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিকেলে দুভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এসব যানবাহন আগে থেকেই প্রস্তুত রাখা হয়। পুরো ৩৪ ক্যাম্প থেকেই রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে আসেন।
আজ বুধবার আরও দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। আজ যারা ভাসানচরের পথে বের হবেন তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও আজ সকাল-দুপুরে ট্রানজিট পয়েন্টে আসেন।
প্রসঙ্গত, এর আগে চার দফায় নোয়াখালীর ভাসানচরে আবাসন নিশ্চিত করেন ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।
/এএ


