ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ১৩

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং নম প্রদেশে বরযাত্রী বহনকারী গাড়ির সঙ্গে একটি কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,  সোমবার সকালে কুয়াং ত্রি প্রদেশ থেকে ১৭ জন বরযাত্রী নিয়ে গাড়িটি বিন দিন প্রদেশে কন্যার বাড়ির দিকে যাচ্ছিল। এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বরসহ ১০ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। এ ঘটনায় ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *