‘ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী’

‘ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররা কেন্দ্রে আসে না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী।

বুধবার (২১ অক্টোবর) ওবায়দুল কাদের সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে নানা অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে অপকৌশল নিয়েছে জনগণ তা বুঝে ফেলছে।

দেশে নির্বাচনী পরিবেশ নেই বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা।

মন্ত্রী বলেন, এখন দেশের কোথাও নির্বাচনী সংঘাত নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ- আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

কমিটির কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ ট্রাইবুনালে জমা দিতে পারবেন। ট্রাইবুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

শিগগিরই সারা দেশে জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন কমিটি যাচাই-বাছাই চলছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *