ভ্রমর হও | কাজী সিকান্দার
ভালবাসার আঙিনা বড়ই পিচ্ছিল
যেন পানির তলায় সান বাঁধা শেওলা পড়া ঘাট।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তার শক্ত মাটির মাঠ।
ফেলে রাখা কলার খোসা।
বেখেয়ালে পা রাখলেই ছটাং।
কোমর ভেঙে ধুঁকে ধুঁকে বাকী জীবন পার করা।
ভালবাসার গতি তীব্র।
ভালবাসাহীন জীবন যেন ইঞ্জিনহীন ঠেলা গাড়ি।
ভালবাসার জীবন ইঞ্জিনযুক্ত দ্রুত গাড়ি।
তবে সাবধান
উল্টিলে ঠেলা গাড়ি, কতজনের লাশ যায় বাড়ি?
দ্রুত গাড়ি পাড়লে ধারি।
শত লোক দেয় জীবন পাড়ি।
ভালবাসা সে তো হলো আত্মোৎসর্গ
ভ্রমর যেমন লাফিয়ে পড়ে প্রেম আগুনে।
প্রেমের তরে জীবন বিলায় প্রেম ফাগুনে।
ভালই যদি বাসতে চাও
তবে ভ্রমর হও।
নিজেকে বিলীন করে
দয়ালের তরে প্রিয় হয়ে রও।
সকাল, ২১ জুলাই ২০২০ ঢাকা


