মতিনুল হক উসামার ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

মতিনুল হক উসামার ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

মতিনুল হক উসামার ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জমিয়তে উলামা হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি ও জামিআ মাহমুদিয়া কানপুর মাদরাসার মুহতামিম মাওলানা মতিনুল হক উসামা কাসেমী ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী।

শনিবার (১৮ জুলাই) তিনি বলেন, মাওলানা মতিনুল হক উসামা সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। তিনি আমার ভালোবাসার মানুষ ছিলেন। জমিয়তে উলামা হিন্দের জন্য সবসময় নিবেদিত ছিলেন। তিনি একজন সৎ, দক্ষ রাজনীতিবিদ। জমিয়তে তাঁর মত রাজনীতিবিদের বিশেষ প্রয়োজন ছিল। তাঁর মৃত্যুতে জমিয়তে উলামা হিন্দ বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই সাথে ভারতে হারিয়েছে মহৎপ্রাণ ত্যাগী একজন দেশপ্রেমিক।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, উসামা প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের লকডাউনের সময়ে উত্তরপ্রদেশে মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনার আক্রান্ত রোগি ও জনসাধারণের সেবায় নিয়োজিত ছিলেন মাওলানা মতিনুল হক। সেসময় তাঁর করোনা পজেটিভ আসে। আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করার পাশাপাশি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ২:৩০ মিনিটের দিকে ভারতের একটি হাসপাতালে জমিয়তে উলামা হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মাওলানা মতিনুল হক উসামা কাসেমী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিল্লী জমিয়তে উলামা হিন্দের দপ্তর সম্পাদক মুবাশ্বির হাসান পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *