পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর জন্য ইউরোপ ও আমেরিকাকে দায়ী। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্যও আমেরিকাকে দায়ী করেছেন তিনি।
সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে এক বক্তৃতায় রোববার (৭ এপ্রিল) এসব কথা বলেন তিনি।
ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, একটি দেশ অস্ত্র উদপাদন করছে এবং বিক্রি করছে, এজন্য কত শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। এছাড়া তিনি শরণার্থীদের বিভিন্ন দেশ যাতে আশ্রয় দেয় তার আহ্বান জানান।


