মন্ত্রী সিদ্দিকুল্লাহ ও মুফতী নোমানীর আহ্বান : ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করুন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের ভাইস চেন্সেলর মুফতী আবুল কাসেম নোমানী ও পশ্চিম বাংলার রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও গণগ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফ্রান্সের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। মুফতী আবুল কাসেম নোমানী বলেন, ফ্রান্সে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
পশ্চিম বাংলার রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও গণগ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফ্রান্সের সবধরনের পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, সেন্ট্রাল জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে। আমরা এই আহ্বানকে স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে বলতে চাই, আমরা ভারতীয়রা শান্তিপূর্ণ আন্দোলন করবো। ইসলাম শান্তির কথা বলে। রাজ্যজুড়ে সব বিক্ষোভেই আমরা শান্তি বজায় রাখবো।
পশ্চিম বাংলার রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও গণগ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমরা আন্দোলনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিকেও মেনে চলবো। আমরা বুঝিয়ে দিতে চাই, ফ্রান্স সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলমানগণ একাট্টা। আমরা ফ্রান্সের পণ্য বর্জনের জন্য সরকারকে চাপ দেয়ার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
সূত্র : পুবের কলম ও উর্দু ডেইলি দিল্লী
গ্রন্থনা : মাসউদুল কাদির


