মসজিদে বিস্ফোরণ; ১ কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান হতাহতদের পরিবারকে

মসজিদে বিস্ফোরণ; ১ কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান হতাহতদের পরিবারকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে চাঞ্চল্যকর বিস্ফোরণের ঘটনায় হতাহত ৩৮ জনের পরিবারের স্বজনদের হাতে প্রধামন্ত্রীর অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসসেনর সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেয়া হয়। নিহত ৩৪ জন এবং আহত ৪ জনসহ মোট ৩৮ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকার চেক দেয়া হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার এশার নামাজের সময় গ্যাসের লিকেজ থেকে মসজিদের ভেতরে গ্যাস জমে যাওয়ায় বিদুতের লাইন চেঞ্জ করার সময় স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যান ৩৪ মুসল্লি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *