মসজিদ-মন্দির-গির্জাসহ একই স্থানে ১৮ উপাসনালয়!

মসজিদ-মন্দির-গির্জাসহ একই স্থানে ১৮ উপাসনালয়!

পাথেয় টোয়েনটিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। মসজিদ, মন্দির, চার্চসহ ১৮টি অমুসলিম উপাসনালয়ের অনুমোদন দিতে যাচ্ছে। বিশ্বের সব ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে ‘আবরাহামিক ফ্যামিলি হাউজ’ নামে এক প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে দেশটি।

সংযুক্ত আরব আমিরাতে ইতিপূর্বে অন্যান্য ধর্মের উপাসনালয় স্থাপনের আইনি বৈধতা ছিল না। তাই একই স্থানে ‘আবরাহামিক ফ্যামিলি হাউজ’ নামে মসজিদ, মন্দির, চার্চসহ অমুসলিমদের জন্য ১৮টি অমুসলিম প্রার্থনাস্থল নির্মাণ করবে। আর তা ২০২২ সালে সম্পন্ন হবে। এটিকে তারা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।

‘আবরাহামিক ফ্যামিলি হাউজ’ নামে একই স্থানে সব ধর্মের উপাসনালয় তৈরিতে তারা ৩ বছরব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা গ্রহণে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিদেশ বিষয়ক মন্ত্রী শায়খ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানসহ আমিরাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : গালফ নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *