মহাখালীর সাততলা বস্তিতে আগুন

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মহাখালীর সাততলা বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. রাকিব ইসলাম (১৫) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ কিশোর রাকিব কিশোরগঞ্জের হোসেনপুর থানা এলাকার মাতকলা গ্রামের ইউনুস আলীর ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সবার ছোট রাকিব। তার পরিবার গ্রামের বাড়িতে থাকলেও সে সাততলা বস্তিতে এক পরিচিতের বাসায় থাকতো এবং ট্রাকের লেবার হিসেবে কাজ করতো।

দগ্ধ রাকিব নিজেই জানায়, গতকাল রাত ১০টার আগেই সে বাসায় ফিরে খাবার-দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এর কিছুক্ষণ পর ঘুমন্ত অবস্থায় শরীরের আগুনের তাপ লেগে তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে গেলেও হাত, পা, বুক দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করায়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, রাকিবের হাত, পা ও বুকসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। সে আশঙ্কামুক্ত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *