‘স্রোতের উল্টো পথে চলে স্রোতকে পাল্টে দিতে চায় জমিয়তুল উলামা’
মাইনসের গলা কাটার নাম জিহাদ নয় : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : আল্লাহর কাছে মানুষ অনেক দামি মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, এই দামি মানুষের গলা কেটে সন্ত্রাসীরা জিহাদ করতে চায়। আরে ভাই জমিনে ইলায়ে কালিমাতুল্লাহর নামই হলো জিহাদ। আলমে আল্লাহর নাম বুলন্দ করার নাম জিহাদ।
মুসলমানদের স্বাভাবিক অবস্থার প্রতি আফসোস করে আল্লামা মাসঊদ বলেন, একটা কুকুরও গায়রত রাখে। ঘেউ ঘেউ করে। অথচ মানুষ গণধর্ষণ করছে-এদের আত্মমর্যাদায় আঘাত লাগছে না। কুকুরের মতোও এরা ঘেউ ঘেউ করে না।
মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তিনি বলেন, আল্লাহর জিকির এমন বড় ঝড়ের নাম যাতে সব অপকর্ম ধুলিস্যাৎ হয়ে যায়।
বাংলাদেশ জমিয়তুল উলামা স্রোতের উল্টো পথে চলা স্রোতকে পাল্টে দিতে চায় বলে মন্তব্য করে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আম্বিয়াকেরাম যখন দ্বীন প্রচার শুরু করেছেন, তখন তারা স্রোতের উল্টো পথে চলে স্রোতকে পাল্টে দিয়েছেন। গুণাহ ও নাফরমানীর স্রোতকে দ্বীনের আবহে পরিবর্ত করে দিয়েছেন। ঠিক এমনিভাবে বাংলাদেশ জমিয়তুল উলামা স্রোতের উল্ট পথে চলে স্রোতকে পাল্টে দিতে চায়। গুণাহ ও নাফরমানীর স্রোতকে দ্বীনের আবহে পরিবর্ত করে চায়।
সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ জমিয়তুল উলামা মোমেনশাহী জেলা শাখা আয়োজিত তিনব্যাপি ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিনে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামা একটি সামাজিক দ্বীনি সংগঠন উল্লেখ করে শোলিকায়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা একটি সামাজিক সংগঠন, দ্বীনি সংগঠন, মানব সেবা মূলক সংগঠন। মানুষের ঈমানের হেফাজত করার সংগঠন। জমিয়তের লক্ষ্য উদ্দেশ্য হলো আলোকিত সমাজ গড়া, আলেম জনতা ঐক্য করা। কর্মসূচি হলো, দাওয়াত, তালিম, তাজকিয়া, ইনফাক ফী সাবিলিল্লাহ, ইয়ালায়ে কালিমাতুল্লাহ (জিহাদ)।
আল্লামা মাসঊদ বলেন, মানবতার কল্যাণ সাধনের জন্যই নবী ও সাহাবায়ে কেরামগণ জিহাদ করেছেন। জিহাদ মানুষের কল্যাণের জন্য। কাজেই অন্তত মুসলিম সমাজে কুরআন-হাদিসভিত্তিক ‘জিহাদ’ সম্পর্কে কারুর মধ্যে বিভ্রান্তি থাকবার কথা নয়।
জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বলেন, আমি একটি আন্তর্জাতিক সেমিনারে ৭০ টি দেশের রাষ্ট্রপতির সামনে একথা বলেছি, ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরির মধ্যে যেমন আকাশ-পাতাল প্রভেদ আছে, তেমনি জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যেও আছে। জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। নবী ও সাহাবীদের জিহাদ কল্যাণের জিহাদ ছিল। আমি তাদের অনুকরণ কল্যাণের জিহাদ শুরু করেছি। মানুষের কল্যাণের জন্য খুলনা, নোয়াখালীতে সফর করেছি।
মহল্লায় মহল্লায় তালিমের হালকা চালু করার কথা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তালিমের মাধ্যমে যেননিয়ত তৈরি হয়। ঈমান পাকাপুক্ত হয়। অন্তরে ঈমানে স্বাদ আসে। ইবাদত করতে এবং আল্লাহর হুকুম-আহকাম পালন করতে ভালো লাগে। প্রথমত ‘ঈমান’ বইয়ের মাধ্যমে তালিমের হালকা চালু করার কথা বলেন তিনি।
৫ টি পদ্ধতিতে তালিম করার কথা বলে আল্লামা মাসঊদ বলেন, তালিমের শুরুতে প্রথমে আল্লাহর নামের জিকির করবেন। ২. কুরআন শরীফের মশক করবেন। ৩. কিতাবি তালিম করবেন। ৪. প্রত্যেকে বিগত সপ্তাহের করাগুজারি করবেন। ৫. দুআ করে তালিম শেষ করবেন।


