মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের ৩ জনের মরদেহ উদ্ধা

মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের ৩ জনের মরদেহ উদ্ধা

পাথেয় ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের মধ্যে সহোদরসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মেহেরাব এবং দশম শ্রেণির ছাত্র এমশাদ ও ফারহানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে নদীতে তলীয়ে যায় তারা।

নিহতদের মধ্যে মেহেরাব ও এমশাদ চকরিয়া পৌর সদরের আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের ছেলে এবঙ ফারহান চকরিয়া হাসপাতাল সড়কের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর যেখানে তারা তলিয়ে গেছে তার আশপাশে মাছ ধরার জাল ফেলে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তলিয়ে যাওয়া অপর ২ ছাত্রকে উদ্ধারের তৎপরতা এখনও অব্যাহত আছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *