মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৮ লিটার দেশি মদ, ১ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ২ হাজার ৭৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *