পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জনান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ হাজার ৬৫২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।


