মাদকবিরোধী অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলভার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির এ নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৪১ পিস ইয়াবা, ১০ ক্যান বিয়ার, ৪০৯ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল ও ৪৪ কেজি ২২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *