মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার রাজধানীতে ৪৭

মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার রাজধানীতে ৪৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪৭০ পিস ইয়াবা, ২৪৭ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল ও ১২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *