মাদরাসাছাত্র হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

মাদরাসাছাত্র হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : সিলেটের জৈন্তায় ভণ্ড আটরশীর সন্ত্রাসী অনুসারীগণ কতৃক নিরীহ কওমী মাদরাসা ছাত্রহত্যা ও শতাধিক ছাত্র-শিক্ষককে আহত করার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজার প্রেসক্লাবে “মাদারীসে কওমীয়া পরিষদ মৌলভীবাজার” এর উদ্যেগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়কের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম-সদস্য সচীব হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী। সভায় সূচনা বক্তব্য রাখেন যুগ্ম-সদস্য সচীব মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, বক্তব্য রাখেন সদস্য সচীব, শায়খুল হাদীস মাওলানা কামরুজ্জামান, সমাপনি বক্তব্য রাখেন আহবায়ক হযরত মাওলানা সৈয়দ মাসউদ আহমদ সাহেব।

উপস্হিত ছিলেন, যুগ্ম-আহবায়ক শায়খ ক্বারী শামসুল হক, যুগ্ম-আহবায়ক মাওলানা শেখ নূরে আলম হামীদী (বরুণা), সদস্য মাও:শাহ মাহমুদুর রশীদ, মাও: আলতাফুর রহমান সাদিকী, মাও: হাবিবুল্লাহ মাহমুদী, হা: রিয়াজুল হাসান সেজুল, আরীফ আহমদ চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *