মাদরাসা জিন্দাহ রাহু
লাবীব আব্দুল্লাহ : মাদরাসায়, এতিমখানায় বৈদেশিক সাহায্য সহযোগিতা এলে সেগুলো হয় জঙ্গি অর্থায়ন ৷ এনজিও দরিদ্র নিয়ে যারা ব্যবসা করে তাদের নামে বৈদেশিক সাহায্য অনুদান এলে সেটি হয় উন্নয়ন৷ কওমী মাদরাসায় বিদেশ থেকে সাহায্য আসা বন্ধ প্রায়৷ কোনো সংস্থা মাদরাসার ঘর করে দিতেও ভয় পায় এবং সংস্থাগুলোও বন্ধ অধিকাংশ৷
মাদরাসার আয়ের আরেক উৎস মৌসুমি চামড়া ব্যবসা৷ সেই কুরবানির চামড়া মোনাফাখোর লোভী সিন্ডিকেটে ব্যবসায়ীদের কবলে৷ মূল্যে ধস৷ বিপাকে যাদের আয়ের একটি উৎস চামড়া থেকে আয়৷
মিডিয়ার অপপ্রচারে মানুষ আগের মতো মাদরাসায় যাকাত ফেতরাও দেয় না৷
বহুমুখী চক্রান্তের শিকার কওমী মাদরাসা৷ দেশী বিদেশী চক্র ভাবছে অর্থনৈতিক আয়ের উৎস বন্ধ করলে মাদরাসাগুলো বন্ধ হবে৷ বৃটিশরাও নানা অপচেষ্টা করেছে মাদরাসাগুলোকে বন্ধের৷ অকার্যকর করতে৷ লাখেরাজ সম্পদ বাজেয়াপ্তও করেছে৷ কিন্তু কওমী মাদরাসার আলো সেই বৃটেনেও জ্বলছে৷
কুরআনি শিক্ষার বিরুদ্ধে যারা বহুমুখী ষড়যন্ত্র করছে তারা মানসিক অশান্তির অনলে জ্বলবে৷ তাদের পরিবারে সৃষ্টি হবে অশান্তি৷ যারা সিন্ডিকেট করছে তারও ফলাফল পাবে জীবনে৷ মাদরাসা আগেও বন্ধ হয় নি৷ আগামীতেও হবে না৷
ইসলাম থাকবে ইসলামী শিক্ষাকেন্দ্র কওমী মাদরাসাও থাকবে উপমহাদেশে৷ দেশে দেশে৷ মহাদেশ থেকে মহাদেশে৷ কুরআনের আলো নির্বাপিত হবে না৷ করা সম্ভব নয়৷
কওমী মাদরাসার কর্ণধারগন নতুন কৌশলপত্র তৈয়ার করবেন এই প্রত্যাশা৷ তালেবে ইলম আরও সচেতন হবেন এই আশা৷ অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে৷ মাদরাসার উন্নয়ণে বৈদেশিক সাহায্যের আশা আগেও করে নি কওমী মাদরাসা৷ এখনও করে না৷ এই কওমের প্রয়োজনেই কওমী মাদরাসা৷
এই কওম আবার খাবারের এক মুষ্টি চাল দিয়ে হলেও বাঁচিয়ে রাখবে কওমী মাদরাসা৷
মাদরাসা জিন্দাহ রাহু, মাদরাসা জিন্দা রাখবে এই দেশ এই জাতি৷ তারা জানে মাদরাসা না থাকলে স্পেন হবে৷ স্পেনের ভাগ্য বরণ করতে হবে আমাদের৷
ইবনে খালদুন ইনস্টিটিউট, ময়মনসিংহ


