মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার প্রকোপ ঠেকাতে এতিমখানা ছাড়া দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। ইতোঃপূর্বে সরকার ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিন্তু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুকিপূর্ণ।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে গত বছরের আগস্ট মাসে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দিয়েছিল সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। আর বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে ২৪ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *